3:10 pm , February 8, 2026
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে রবিবার বিকেল চারটায় সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পিরোজপুর-২ আসনের প্রার্থী আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক রাষ্ট্রদূত সুপ্রিয় কুমার কুন্ডু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াসউদ্দিন অলি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আল বেরুনী সৈকত, প্রার্থীর ভাই শিল্পপতি আহমেদ ফয়সাল অপু। নির্বাচনী জনসভায় উপজেলার ৪৫টি ওয়ার্ড থেকে দলমত নির্বিশেষে হাজার হাজার নারী পুরুষ অংশ নেন। উপস্থিত ছিলেন। জনসভায় আহমেদ মঞ্জুর সুমন বলেন, আল্লাহর রহমতে নির্বাচিত হলে পরিকল্পনা গ্রহণ করে উন্নয়নমূলক কাজ করব। কোন বৈষম্য থাকবে না, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী ভাঙ্গন এলাকায় বেড়িবাঁধ দিয়ে শহর রক্ষা করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা গড়তে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করছি। বিএনপি কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আপনারা আমাকে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের এলাকার সকল প্রকার সমস্যার সমাধান করার সুযোগ করে দিন।
