অন্তর্বর্তী সরকার একটি দুর্বল সরকার : মেজর হাফিজ অন্তর্বর্তী সরকার একটি দুর্বল সরকার : মেজর হাফিজ - ajkerparibartan.com
অন্তর্বর্তী সরকার একটি দুর্বল সরকার : মেজর হাফিজ

3:09 pm , February 8, 2026

লালমোহন প্রতিবেদক ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেড় বছর হয়েছে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। তারা কোনো উন্নয়ন দেখাতে পারেনি।অন্তর্বর্তী সরকার একটি দুর্বল সরকার  তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন-আওয়ামীলীগ এদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করে আসছে,আমার বিরুদ্ধে ভোট করার জন্য তারা এক দুর্বৃত্তকে পাঠিয়েছে। রবিবার বিকেল ৩ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে ভোলার তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে তাঁর নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
বিএনপির বর্ষিয়ান এ নেতা আরো বলেন, দেশে ইসলামী দল পরিচয়দানকারী একটি দল আছে,তারা মহিলাদেরকে বলে বেড়ায় দাঁড়িপাল্লা ও ফুলকপিতে ভোট দিলে বেহেশতে নিয়ে যাবে। মানুষকে তারা বোকা মনে করে। তাদের কাছে আমাদের মুসলমানী শিখতে হবেনা,ধর্ম নিয়ে ব্যবসা করা জামায়াত ইসলামীর পুরনো অভ্যাস। এ সময় মেজর হাফিজ নির্বাচনী ইশতেহারের ৩১ দফা উল্লেখ করে বলেন,বিএনপি ক্ষমতায় গেলে তজুমদ্দিনে ভূমিহীন হাজার হাজার মানুষদেরকে ভূমি বন্দোবস্ত দেয়া হবে।
তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপি সহ-সভাপতি আমিরুল ইসলাম বাছেদ পাটোয়ারী, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম মহিউদ্দিন জুলফিকার,যুবদল নেতা হাসান মো: সাফা পিন্টু, উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াছমিন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT