কাউখালীতে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন চেয়ারম্যান ও মেম্বাররা কাউখালীতে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন চেয়ারম্যান ও মেম্বাররা - ajkerparibartan.com
কাউখালীতে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন চেয়ারম্যান ও মেম্বাররা

3:43 pm , February 7, 2026

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥
পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের পক্ষে  ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন উপজেলার  সয়না রঘুনাথপুর ইউনিয়ন, আমরাজুড়ি ইউনিয়ন, শিয়ালকাঠি ইউনিয়ন ও কাউখালী সদর ইউনিয়নসহ ৪ ইউপি   চেয়ারম্যান  ও ২৮ জন ইউপি সদস্য একযোগে বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শুক্রবার রাতে উপজেলার   আমরাজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর মুন্সী ও তার পরিষদের ৭জন মেম্বার  একত্র হয়ে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।অপরদিকে উপজেলার  শিয়ালকাঠি  ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান পরিষদের ৮ জন মেম্বারকে সাথে নিয়ে একইভাবে বিএনপি সমর্থিত প্রার্থীকে সাথে নিয়ে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য লিফলেট বিতরণ করেন। শনিবার দুপুরে কাউখালী ৭জন ইউপি সদস্যকে সাথে নিয়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান এবং ১১জন ইউপি সদস্যকে সাথে নিয়ে   সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ একযোগে বিএনপির মনোনীত প্রার্থীর উপস্থিতিতে  ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, রফিকুল ইসলাম রফিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ জানান,
দীর্ঘ  বছর পর পিরোজপুর-২ আসনে দলীয় প্রার্থী ঘোষণার ফলে স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT