ঝালকাঠিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা ঝালকাঠিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা - ajkerparibartan.com
ঝালকাঠিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা

3:38 pm , February 7, 2026

ঝালকাঠি প্রতিবেদক ॥
ঝালকাঠি ২ (ঝালকাঠি-নলছিটি) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সৈয়দ রাজ্জাক আলী (রাজ্জাক সেলিম) এর কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় রাজ্জাক সেলিমের ছোট ভাই ড. জহিরুল হক স্বপন মোটরসাইকেল প্রতীকের গণসংযোগ করার সময় বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সমর্থকরা হামলা চালায়। হামলায় জহিরুল হক স্বপন (৫৫) ও তার ছেলে শ্রাবণ (২২) সহ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে। আহতদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পরে বরিশালে নেয়া হয় । গুরুতর আহত রাজ্জাক সেলিমের ভাই ও ভাতিজা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন।
এবিষয়ে ঝালকাঠি সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে রাজ্জাক সেলিম সাংবাদিকদের জানান। তিনি প্রেসব্রিফিংয়ে বলেন, আমি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছিলাম। সরকার ঘোষনা করেছে দেশে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার কথা থাকলেও বড় একটি দল পেশী শক্তি প্রদর্শন করছে। তারা দুর্বল প্রার্থীর উপর হামলা প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, এখন পর্যন্ত ওই ঘটনার লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল বলেন, টাকা পয়সা ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মারামারি হয়েছে। এঘটনায় প্রকৃত বিএনপির কোন নেতাকর্মী জড়িত ছিলেন না।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  খোকন মল্লিক বলেন, বিএনপিকে দোষারোপ করার জন্য সাজানো নাটক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT