ভান্ডারিয়ায় কঠোর নিরাপত্তা বলয় ভান্ডারিয়ায় কঠোর নিরাপত্তা বলয় - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় কঠোর নিরাপত্তা বলয়

4:27 pm , February 6, 2026

ভা-ারিয়া প্রতিবেদক ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পিরোজপুরের ভা-ারিয়া উপজেলায় ব্যাপক নিরাপত্তা  গ্রহণ করা হয়েছে। উপজেলার প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এক কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে মোট ৪ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ৩ প্লাটুন সরাসরি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ইউনিয়নে টহল দেবে এবং ১ প্লাটুন সেনাসদস্যকে ‘রিজার্ভ ফোর্স’ হিসেবে রাখা হয়েছে, যারা যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সাড়া দেবে।
সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলায় সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে র‌্যাব ১ প্লাটুন, বিজিবি  ১ প্লাটুন, পুলিশ ৫ প্লাটুন এবং আনসার ব্যাটালিয়ার ১ প্লাটুন।
কেবল মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, আইনি শৃঙ্খলা নিশ্চিত করতে এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করতে উপজেলায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা স্ট্রাইকিং ফোর্সের সাথে থেকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
ভোটার মিলন শরিফ বলেন, সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবির এই সমন্বিত উপস্থিতি তাদের মনে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার সাহস জোগাচ্ছে। বিশেষ করে রিজার্ভ ফোর্সের ব্যবস্থা থাকায় যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সক্ষমতা নিয়ে সাধারণ মানুষ আশ্বস্ত।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার রেহেনা আক্তার বলেন, ভা-ারিয়ার ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর নিয়মিত টহলের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করছে। নির্বাচন কেন্দ্রিক কোনো প্রকার বিশৃঙ্খলা, গুজব ছড়ানো বা নাশকতামূলক কর্মকা-ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি ও র‌্যাবের টহলও নিয়মিত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT