বরিশাল সদর-৫ আসনে নাসিমা সরোয়ারের উঠান বৈঠক অনুষ্ঠিত বরিশাল সদর-৫ আসনে নাসিমা সরোয়ারের উঠান বৈঠক অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশাল সদর-৫ আসনে নাসিমা সরোয়ারের উঠান বৈঠক অনুষ্ঠিত

4:21 pm , February 5, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সদর-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাডঃ মজিবর রহমান সরোয়ারের সহধর্মিণী সৈয়দা নাসিমা সরওয়ার ২৭ নম্বর ওয়ার্ডে গনসংযোগ ও উঠান বৈঠক করেছেন। বিএনপির সভানেত্রী মাকসুদা রুবি উঠান বৈঠকে সভাপতিত্ব করেন। উঠান বৈঠকে বক্তব্য রাখেন বরিশাল মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা ফারহানা তিথি ও সাধারণ সম্পাদিকা পাপিয়া পারভীন। এছাড়াও বক্তব্য দেন ২৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সেক্রেটারি সাজেদা আক্তার মঞ্জু, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসির হাওলাদার এবং সাবেক সদস্য সচিব মোহাম্মদ আরিফুর রহমান স্বপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনী সমন্বয় আহ্বায়ক মোঃ হোসেন চৌধুরী, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল, ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল পাটোয়ারী এবং বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ খান।
উঠান বৈঠকে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT