রসুলপুরে যৌথ বাহিনীর ঝটিকা মহড়া রসুলপুরে যৌথ বাহিনীর ঝটিকা মহড়া - ajkerparibartan.com
রসুলপুরে যৌথ বাহিনীর ঝটিকা মহড়া

4:16 pm , February 5, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর রসুলপুর কলোনীতে ঝটিকা মহড়া দিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রসুলপুরে প্রবেশ করে যৌথ বাহিনীর সুসজ্জিত একটি টিম। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, ডিবি এর সমন্বয়ে গঠিত এ টিমের নেতৃত্ব দেন মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিন) সুশান্ত সরকার। মহড়া কালে তিনি কলোনীবাসীদের অপরাধ ও মাদককের সাথে সংশ্লিষ্ট না হতে পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের দেখাশুনা ও তদারকিতে রাখার পরামর্শ দেন। একই সাথে নির্বাচনকে সামনে রেখে কলোনীতে যেন কোন অপরাধ বা অপরিচিত লোক আস্তানা গড়তে না পেরে সে বিষয়ে কলোনীতে সতর্ক থাকার আহবান জানান এবং আইন শৃঙ্খলাবাহিনীকে অবহিত করার নির্দেশনা দেন। এদিকে কলোনীতে যৌথ বাহিনীর সদস্যরা প্রবেশের পরপরই কলোনী বাসীর মধ্যে আতংক উৎকন্ঠা ছড়িয়ে পড়ে।
মহড়া শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি আজকের পরিবর্তনকে উপ পুলিশ কমিশনার (দক্ষিন) সুশান্ত সরকার বলেন, মহড়ার মূল উদ্দেশ্য ও ম্যাসেজ হলো নির্বাচনকে সামনে রেখে নগরীকে অপরাধ ও অপরাধী মুক্ত করা। তিনি বলেন নির্বাচনে আমরা কোন ভাবেই নগরীতে অপরাধের শংকায় রাখতে চাই না। যে কারনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং নির্বাচন শেষ না পর্যন্ত থাকবে। অভিযানে কোতয়ালী মডেল থানার এসি অলক কান্তি শর্মা, বন্দর থানার এসি মার্জিয়া রহমান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলামসহ যৌথ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT