ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালের নির্বাচনী জনসভা ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালের নির্বাচনী জনসভা - ajkerparibartan.com
ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালের নির্বাচনী জনসভা

4:04 pm , February 5, 2026

ঝালকাঠি প্রতিবেদক ॥
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে রফিকুল ইসলাম জামালের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর উপজেলার তারাবুনিয়ায় সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামাল। এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান,সাতুরিয়ার সমাজসেবক মাসুদুর রহমান ঠান্ডু,  রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি আইনজীবী সমিতির পিপি মাহেব হোসেন, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, ঝালকাঠি জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT