4:03 pm , February 5, 2026
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের পক্ষে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজগুরু বোয়ালিয়া গ্রামে গণসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ গণসংযোগে গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিনুল ইসলাম সিজন সিকদার, দুলাল চন্দ্র সাহা, মোহাম্মদ টুটুল, আবুল হাসান সিকদার, মোহাম্মদ রিয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
