যুবদলের পদ ফিরে পেলেন মাসুদ হাসান মামুন যুবদলের পদ ফিরে পেলেন মাসুদ হাসান মামুন - ajkerparibartan.com
যুবদলের পদ ফিরে পেলেন মাসুদ হাসান মামুন

3:59 pm , February 4, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল মহানগর যুবদলের সাধারন সম্পাদক পদ ফিরে পেয়েছেন মাসুদ হাসান মামুন। গত ৪ ফেব্রুয়ারী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন যৌথ সিদ্ধান্তে তার বহিস্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। পরে সংগঠনটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ‘সংগঠনের গতিশীলতা আনয়নের লক্ষ্যে বরিশাল মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন কে স্ব-পদে বহাল করা হলো। কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদক ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT