নদী ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করবো : মুফতী ফয়জুল করীম নদী ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করবো : মুফতী ফয়জুল করীম - ajkerparibartan.com
নদী ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করবো : মুফতী ফয়জুল করীম

3:56 pm , February 4, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বুধবার বিকাল ৫টায় বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীম লাহারহাটে আয়োজিত পথসভায় ঘোষণা করেছেন- নদী ভাঙন রোধে তিনি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। পথসভায় তিনি বলেন, “নদী ভাঙন আমাদের ঘরবাড়ি ও জীবিকা ধ্বংস করছে। নির্বাচিত হলে আমি স্থায়ী সমাধানের জন্য অবকাঠামোগত কাজ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করব, যাতে লাহার হাট ও সমগ্র বরিশাল-৫ অঞ্চলের মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারেন।”
তিনি আরও বলেন, “আমার অঙ্গীকার শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য প্রকল্পের মাধ্যমে নদী ভাঙনের সমস্যা সমাধান করা, যা জেলে, কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করবে।”
পথসভায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন এবং উষ্ণতার সঙ্গে প্রার্থীর বক্তব্যে সাড়া দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT