জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে -মুজিবুর রহমান জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে -মুজিবুর রহমান - ajkerparibartan.com
জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে -মুজিবুর রহমান

3:55 pm , February 4, 2026

মো. জসিম জনি, লালমোহন প্রতিবেদক ॥
ভোলা-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বিডিপি প্রার্থীর নির্বাচনী জনসভায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, তিনটি দল ৫৪ বছর ধরে বাংলাদেশ চালিয়েছে। ১২ বার সংসদে আসছে আর গেছে। কিন্তু কেউই কোরআনের একটি আইনও বাস্তবায়ন করেনি। আল্লাহর আইনকে অবহেলা করা হয়েছে। আগামী দিনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের বিজয় করতে পারলে, যদি আল্লাহ রাস্ট্র ক্ষমতা দান করে, অতিতের সকল সরকারের দুর্নীতি উচ্ছেদ করে  ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে এবং একটি আদর্শ ইসলামী রাষ্ট্র কায়েম করবে, যেখানে সকল ধর্মের লোক সুখে শান্তিতে বসবাস করতে পারবে।
বুধবার ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ১১দলীয় ঐক্য সমর্থিত ভোলা-৩ আসনের প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এর মহাসচিব মুহাঃ নিজামুল হক নাঈম এর ফুলকপি প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিলো তাদেরকে আপনারা দেখেছেন। তাদের মধ্যে কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কেউ ফ্যাসিবাদী কায়েম করেছে। তারা এখন আবার ক্ষমতায় গেলে নতুন কিছু দিবে না। ওই দল ক্ষমতায় আসলে জুলুম, চাঁদাবাজি ফিরে আসবে। জামায়াতে ইসলামীর কোন লোক চাঁদাবাজি, টেন্ডারবাজী, অন্যায় কাজে জড়িত নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারী শ্রমজীবীদের ৮ঘন্টা কাজ করতে হবে না, তারা পাঁচ ঘন্টা কাজ করবে। ৬০ বছরের ওপরে যাদের বয়স তারা ফ্রি চিকিৎসা পাবে। ৫ বছর বয়স পর্যন্ত শিশুরা বিনা পয়সায় চিকিৎসা পাবে। ফ্যাসিস্ট সরকার দেশের ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে এনে বেকারদের কর্মসংস্থান করা হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যাকাত চালু করা হবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতিককে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করবেন।
জামায়াতের ভোলা-৩ আসনের নির্বাচন সমন্বয়ক মাওলানা মোঃ আখতার উল্যাহর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান অ্যাড. একেএম আনোয়ারুল ইসলাম চাঁন, জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন  হেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের নবর্নিবাচিত ভিপি মো: রিয়াজুল ইসলাম।
ভোলা-৩ আসনের প্রার্থী মুহাঃ নিজামুল হক নাঈম বলেন, লালমোহন-তজুমদ্দিনের জনগণ পরিবর্তন চায়। তারা দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব দেখতে চায়। ১১ দলীয় ঐক্য সেই প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ জামায়াতের আমীর, মানবিক নেতা ডাঃ শফিকুর রহমান যে আলোকিত বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়েছেন, ইনশাআল্লাহ ভোলা-৩ আসন উপহার দিয়ে আলোকিত বাংলাদেশ গঠনে আমরা তার পাশে দাঁড়াবো। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, অন্ধকার রাজ্যের যারা রাজা ছিলেন, তাদের অবসানের রাত হচ্ছে ১২ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি সকল জুলুমের অবসান হবে ইনশাআল্লাহ।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম বলেন, দুর্নীতি, ঘুম, খুন, দুঃশ^াসনে অধিকার হারিয়েছে দেশের মানুষ। দুর্নীতি, দুশ^াসন আর অব্যবস্থাপনায় জাতির আজ নাভিস্বাস উঠে গেছে। ৫৪ বছর পরও আজ মুক্তির নিশানা খুজঁেছ। জুুলাই গণঅভুত্থানে তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে রুখে দিয়ে মানুষ মুক্তির নিশ^াস নিয়েছিলো। কিন্তু আমরা দেখছি এই ভূ-খন্ডে আবার আরেক জালিমের ফয়দা হয়েছে। আবার দমন নিপিড়ন, লুন্ঠন শুরু করে দিয়েছে। তাই ১২ ফেব্রুয়ারি ফুলকপি মার্কায় ভোট দিয়ে ন্যায় ইনসাফের প্রতিষ্ঠা করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT