দৌলতখানে আগুনে ৩টি দোকান পুড়ে ছাই দৌলতখানে আগুনে ৩টি দোকান পুড়ে ছাই - ajkerparibartan.com
দৌলতখানে আগুনে ৩টি দোকান পুড়ে ছাই

3:27 pm , February 4, 2026

দৌলতখান প্রতিবেদক ॥
ভোলার দৌলতখানের নুরমিয়ার হাটে ভয়াবহ  আগুনে ব্যবসায়ীদের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
৪ ফেব্রুয়ারি ভোররাতে উপজেলার নুরমিয়ার হাট বাজারের দক্ষিণ মাথার জামে মসজিদ মার্কেটে  আগুন লাগে। ভোররাতে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে এসে লামিয়া ফ্যাশন গার্মেন্টসের ভিতর থেকে ধোয়া বের হতে দেখেন। মুহূর্তে তারা ওই দোকানের মধ্যে আগুন জ্বলতে দেখে দৌলতখান এবং বোরহান উদ্দিন ফায়ার সার্ভিসকে ফোন করেন। এ সময় প্রত্যক্ষদর্শীদের ডাক চিৎকারে  স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দৌলতখান এবং বোরহান উদ্দিন ইউনিট । ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহযোগিতায়  আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও  আগুনের ভয়াবহ লেলিহান শিখায় অল্প সময়ের মধ্যে লামিয়া ফ্যাশন, মন্নান স্টোর ও মাস্টার গার্মেন্টসের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো বাজার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT