3:26 pm , February 4, 2026
কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে কৃষি অধিদপ্তরের আয়োজনে, কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের হলরুমে শেষ হয়েছে। পার্টনার প্রকল্পের আওতায় প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চার বিষয়ে কৃষকদের তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের বরিশালের আঞ্চলিক সিনিয়র মনিটরিং অফিসার মো: রিয়াজউদ্দিন ও পিরোজপুরের জেলা প্রশিক্ষণ অফিসার মো: রেজাউল হাসান। এ ছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার বলেন, আমরা কৃষকদের উত্তম কৃষি চর্চার বিষয়ে বিস্তারিত শেখানোর চেষ্টা করেছি। নিরাপদ ফসল উৎপাদন, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশের সুরক্ষা এবং খাদ্য ও পুষ্টি বিষয়ে কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গ্যাপের নিয়ম মেনে সার পৃথিবীতে ফসল উৎপাদন করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের দেশেও উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফলস উৎপাদনের দিকে যাচ্ছি।
