3:26 pm , February 4, 2026
শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিবেদক ॥
মঠবাড়িয়ায় ৮৫টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জেলার একমাত্র উপজেলা মঠবাড়িয়াতেই একটি সংসদীয় আসন। এ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় রয়েছে ৮৫টি ভোট কেন্দ্র। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। এছাড়া কেন্দ্রেগুলোতে ইতোমধ্যে স্থাপন করা হয়েছে সিসিটিভি। পৌরসভাসহ ১১ ইউনিয়নের ৮৫টি কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে ১২টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৩৫টি কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণের তালিকায়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে অনলাইন ক্যামেরা। যা সরাসরি পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশন ও পুলিশ হেডকোয়াটার্স। অধিক ঝুঁকিপূর্ণ ১২টি কেন্দ্র হলো: উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, টিকিকাটা ইউনিয়নের ৭১ নং পশ্চিম শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদখালী ইউনিয়নের ৪২নং চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়, ধানীসাফা ইউনিয়নের ২০ নং সাফাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাফা মাধ্যমিক বিদ্যালয় এবং সাফা ডিগ্রী কলেজ। মিরুখালী ইউনিয়নের ২৭নং দেবীপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়, ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়, সোবহান শরীফ মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫নং নাগ্রাভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাপলেজা ইউনিয়নের ১৩০নং দক্ষিণ পূর্ব বাদুরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নলী ভীমচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো : মঠবাড়িয়া পৌরসভার টিকিকাটা আব্দুল ওহাব বালিকা আলিম মাদ্রাসা, তুষখালী ইউনিয়নের তুষখালী ইউনিয়ন তোফেল আকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, ০৩ নং দক্ষিণ তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ০৪ নং দক্ষিণ শাখারিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানীসাফা ইউনিয়নের ২২ নং উদয়তারা বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুষখালী মাধ্যমিক বিদ্যালয় ও আলগী পাতাকাটা মাধ্যমিক বিদ্যালয়, মিরুখালী ইউনিয়নের ৩৭নং শৌলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরুখালী স্কুল এন্ড কলেজ ওয়াহেদাবাদ (নাপিতখালী), ছোট হারজী আলীম সিনিয়র মাদ্রাসা ও সংলগ্ন ৩১নং ছোট হারজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদখালী ইউনিয়নে ৪৯ নং উত্তর দাউদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪১ নং রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়, ৪৩ নং দেবত্র গিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৭ নং পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৫২নং মধ্য মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫৬নং দক্ষিণ মিঠাখালী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৭নং আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিকিকাটা ইউনিয়নের ৬৩ নং দক্ষিণ ঘোষের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭২নং কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর টিকিকাটা মাধ্যমিক বিদ্যালয়, বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৮০নং বিএন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৩ নং রাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৫ নং ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমড়াগাছিয়া ইউনিয়নের ৮২নং গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোগলপাতি নেছারিয়া ইসলামিয়া সিনিয়র (ফাজিল) মাদ্রাসা, সাপলেজা ইউনিয়নের ৯০নং পশ্চিম সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইজোড়া ও সাপলেজা নেছারিয়া আলিম মাদ্রাসা, ৯১নং কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়, ৯৮ নং ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৫নং উত্তর নলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুখাইতলা বান্ধবপাড়া ও বুখাইতলা সম্মলিত (বিবিএস) মাধ্যমিক বিদ্যালয় ও নলী চড়কগাছিয়া তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়। হলতা গুলিশাখালী ইউনিয়নে গুলিশাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও ১০৪নং লক্ষ্মণা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়মাছুয়া ইউনিয়নের বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশন, ১৩১ নং পশ্চিম বড় মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে আমরা ৪৭টি অনলাইন ক্যামেরা পেয়েছি। ভোট গ্রহণের দিন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাছে এ ক্যামেরাগুলো থাকবে এবং মঠবাড়িয়া থানাসহ সরাসরি নির্বাচন কমিশন ও পুলিশ হেডকোয়াটার্স কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করবেন।
