তারেক রহমানের আগমন উপলক্ষে পানি ও খাবার স্যালাইন বিতরণ তারেক রহমানের আগমন উপলক্ষে পানি ও খাবার স্যালাইন বিতরণ - ajkerparibartan.com
তারেক রহমানের আগমন উপলক্ষে পানি ও খাবার স্যালাইন বিতরণ

3:24 pm , February 4, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
তারেক রহমান এর বরিশালে নির্বাচনী জনসভা উপলক্ষে সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শেবাচিম ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক  ডা: রফিকুল কবির লাবু এবং শেবাচিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম। উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যম-িত করেছেন বরিশাল বিএমএ -এর সাবেক সভাপতি, ড্যাব শেবাচিম শাখার সাবেক সভাপতি এবং শেবাচিম এর প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা: আজিজ রহিম, অধ্যাপক ডাঃ জাকির হোসেন সহ শেবাচিম ছাত্রদলের একঝাঁক সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT