4:34 pm , February 2, 2026
খবর বিজ্ঞপ্তি ॥
গতকাল সোমবার বেলা ১১ টায় বরিশাল সিটি মার্কেট, পোর্ট রোড, মহসিন মার্কেট, কলাপট্টি কলোনী ও রসুলপুর কলোনী এলাকায় ব্যাপক জনসংযোগ করেন বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীম।
জনসংযোগকালে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় শায়খে চরমোনাই বলেন,“বরিশালকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, কলোনী এলাকাগুলোর নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বরিশাল গড়তে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন।
