বাকেরগঞ্জে ফার্মেসীতে অভিযান ৯০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ফার্মেসীতে অভিযান ৯০ হাজার টাকা জরিমানা - ajkerparibartan.com
বাকেরগঞ্জে ফার্মেসীতে অভিযান ৯০ হাজার টাকা জরিমানা

4:29 pm , February 2, 2026

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥
বাকেরগঞ্জে ফার্মেসীর দোকানে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪টি দোকান থেকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার এ যৌথ অভিযান পরিচালনা করেন। যৌথ অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, নিরাপদ খাদ্য দপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তর সহযোগিতা করে।
অভিযানে লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন বাজারের ভাই ভাই ফার্মেসিকে ১০ হাজার, মোল্লা মেডিসিনকে ৫০ হাজার, ইয়ামিন মেডিসিন কর্নারকে ২০ হাজার ও রায়হান ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার তন্ময় হালদার বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT