কাঠালিয়ার ‘জল জোছনা’ যাত্রী ছাউনিতে নেই আগের মতো ভ্রমণপিপাসুদের ভিড় কাঠালিয়ার ‘জল জোছনা’ যাত্রী ছাউনিতে নেই আগের মতো ভ্রমণপিপাসুদের ভিড় - ajkerparibartan.com
কাঠালিয়ার ‘জল জোছনা’ যাত্রী ছাউনিতে নেই আগের মতো ভ্রমণপিপাসুদের ভিড়

4:29 pm , February 2, 2026

কাঠালিয়া প্রতিবেদক ॥
কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরে ভ্রমণপিপাসুদের জন্য প্রশাসনের উদ্যোগে নির্মিত ‘জল জোছনা’ নামের যাত্রী ছাউনিতে এখন আর আগের মতো মানুষের ভিড় দেখা যাচ্ছে না। এক সময় যেখানে বসার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, সেখানে এখন প্রায়ই ফাঁকা পড়ে থাকছে যাত্রী ছাউনিটি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রীষ্ম মৌসুমে কাঠালিয়া লঞ্চঘাট সংলগ্ন ‘জল জোছনা’ যাত্রী ছাউনিতে ছিল ব্যাপক মানুষের আনাগোনা। ভ্রমণকারীদের ভিড়ে বসার জায়গা পাওয়াই ছিল কষ্টকর। তবে বর্তমানে শীত মৌসুম চলায় সেখানে আর আগের মতো পর্যটক কিংবা যাত্রীদের উপস্থিতি নেই। এখন কাউকেই বসার জন্য সিরিয়াল নিতে বা অপেক্ষা করতে হয় না।
এদিকে যাত্রী ছাউনিতে মানুষের আনাগোনা কমে যাওয়ায় প্রভাব পড়েছে আশপাশের ব্যবসায়। লঞ্চঘাট এলাকার চটপটির দোকানদার রিপন মিয়া জানান, আগে প্রতিদিনই ভালো বেচাকেনা হতো। কিন্তু বর্তমানে মানুষ কম থাকায় তাঁর দোকানসহ আরও কয়েকটি দোকান বন্ধ হয়ে গেছে। তিনি বলেন,
“গরমের সিজন না হলে মানুষের আনাগোনা বাড়বে না। তাই আপাতত দোকান খুলে রাখা সম্ভব হচ্ছে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT