4:28 pm , February 2, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর বরিশাল আগমন উপলক্ষে সোমবার দুপুর একটায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকি সজাহান শিরিন বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় বেলসপার্ক মাঠে বিভাগীয় সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তারেক রহমান। ওইদিন দুপুর ১২টায় তিনি হেলিকপ্টারে করে আউটডোর স্টেডিয়ামে অবতরণ করবেন। সেখান থেকে সোজা চলে আসবেন সমাবেশস্থলে। বিলকিস জাহান শিরিন বলেন, সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম ঘটবে। তিনি এসময় অভিযোগ করে বলেন-একটি রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। মহিলাদের নিয়ে নানা রকম বাজে কটুক্তি করছে। তারা বলছে ‘তাদেরকে ভোট দিলে জান্নাতের টিকিট মিলবে। এরকম প্রলোভন দেখিয়ে লাভ নেই। বিএনপি থেকে কেউ অন্য দলে যোগ দেয়নি। গত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। বিএনপি জনগণের দল। যখনই বিএনপির ক্ষমতায় আসে তখন দেশের মানুষের এবং দেশের উন্নয়ন হয়। ১৭ বছর পর এবার ভোট দিতে পারবে বাংলার মানুষ। তিনি সাংবাদিকদের কাছে সমাবেশকে সফল করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুল হক নান্নু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, বিএনপি নেতা আলী হায়দার বাবুল প্রমুখ।
