৪ ফেব্রুয়ারি বরিশাল আসছেন তারেক রহমান ৪ ফেব্রুয়ারি বরিশাল আসছেন তারেক রহমান - ajkerparibartan.com
৪ ফেব্রুয়ারি বরিশাল আসছেন তারেক রহমান

4:07 pm , January 29, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
আগামী ৪ঠা ফ্রেব্রুয়ারি বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন। এর আগে
দুই দফা তারিখ দিয়েও কর্মসূচী পেছানো হয়। তবে এবার নিশ্চিতভাবেই আসবেন এবং সকল ধরণের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারি যশোরের সমাবেশে অংশগ্রহণ শেষে দুপুর সাড়ে ১২টায় বরিশালের বেলস্ পার্ক মাঠে বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশে বরিশাল বিভাগের সকল এমপি প্রার্থীদের উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই জনসভা স্থল ও প্রস্তুতি পরিদর্শন করেছিলেন বরিশাল সদর আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও সাবেক হুইপ মজিবর রহমান সরোয়ার সহ বিএনপির নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT