3:25 pm , January 29, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালস্থ বাকেরগঞ্জবাসীদের নিয়ে সামাজিক সংগঠন বাকেরগঞ্জ উন্নয়ন ফোরাম বরিশালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদররোড হোটেল কিং ফিশার হলরুমে বুধবার রাত সাড়ে আটটায় শুরু হয়ে সভা চলে রাত ১১টা পর্যন্ত। বরিশালে বসবাসকারী বাকেরগঞ্জে ১৪টি ইউনিয়নের দেড় শতাধিক সদস্য এতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উন্নয়ন ফোরাম বরিশালের সভাপতি ও ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম ইকবালুর রহমান সেলিম।
ফোরামের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির ড. মাহফুজুর রহমান, মহানগর পেশাজীবী বিভাগের সভাপতি সুলতানুল আরেফিন। দীর্ঘ আলোচনা ও প্রশ্নোত্তর শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জে উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারকে অকুন্ঠ সমর্থন জানানো হয়। নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থেকে মানুষের সমর্থন ও ভোট প্রাপ্তিতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। তাছাড়া সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ভোট অনুষ্ঠানে সকলকে সহনশীল আচরণ, নির্বাচনী বিধি যথাযথ মান্য করা এবং শক্ত অবস্থান নিয়ে মাঠে ভুমিকা পালনের আহ্বান জানানো হয়।
