4:20 pm , January 22, 2026
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিবেদক ॥
বিএফইউজে সভাপতি মো: ওবায়দুর রহমান শাহীন বলেছেন, বহু শাহাদাতবরন ও পঙ্গুত্বের বিনিময় নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। এই বাংলাদেশকে গড়ার চাবিকাঠি সাংবাদিকদের হাতে । দায়বদ্ধতার জায়গা থেকে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে । জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কাজের জবাবদিহিতা চাইতে হবে। সাধারণ মানুষ স্বাক্ষী দেয়ার ঝামেলায় হত্যা নির্যাতন ও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে ভয় পায়। সাংবাদিকদের প্রতিটা বিষয় নখদর্পণে রাখতে হবে।
ঝালকাঠি ও পিরোজপুর জেলার সাংবাদিকদের নিয়ে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে তিনি এসব কথা বলেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর উদ্যোগে বৃহস্পতিবার গতকাল ঝালকাঠি সার্কিট হাউজের মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে দুই জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সহায়তা করা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
