4:21 pm , January 21, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর বিএনপির ১নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে গতকাল বিকেলে শোক সভা ও দোয়া মিলাদ এর আয়োজন করা হয়। নগরীর শহীদ মিনারের পাদদেশে আয়োজিত শোকসভায় আফরোজা খানম নাসরিন বলেন-গর্ভধারিনী মায়ের মৃত্যুর শোক যেমনি সারা জীবনে কাটানো যায়না তেমনি আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার শোকও আমরা সারা জীবনে কাটাতে পারব না। তিনি আমাদের কাছে শুধুই একজন নেত্রী না, ছিলেন মায়ের আসনে। তিনি একজন নেত্রী হিসাবে সারা জীবন এই দেশ ও জাতির কল্যানে কাজ করেছেন আবার একজন মা রুপে দলের প্রতিটি নেতাকর্মীকে ভালবেসেছেন। চোখের সামনে সারাক্ষন তার অনেক স্মৃতি ভেসে উঠে। কিভাবে তাকে ভুলে যাব। নাসরিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন-এখন সময় এসেছে শোককে শক্তিতে রুপান্তরিত করে এগিয়ে যাবার। আমাদের একটাই কাজ হবে তার আর্দশকে বুকে ধারন করে রাজনীতি করার। তাহলেই তার প্রতি আমাদের সম্মান দেখানো হবে। শোকসভায় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
