হিজলায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হিজলায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু - ajkerparibartan.com
হিজলায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

4:01 pm , January 16, 2026

মুলাদী প্রতিবেদক ॥
হিজলায় বিদ্যুতায়িত হয়ে নজরুল ইসলাম (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাউরিয়া বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম কাউরিয়া গ্রামের সালেম সরদারের ছেলে। তিনি জব্বার খানের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন।
কাউরিয়া গ্রামের রিয়াজুল ইসলাম জানান, নজরুল ইসলাম শুক্রবার সকালে জব্বার খানের পাকা ভবনে কাজ করতে ছিলেন। এক পর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। বিষয়টি বুঝতে পেরে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তোফাজ্জেল হোসেন বলেন, নজরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিলো।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT