ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দোয়া ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দোয়া - ajkerparibartan.com
ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দোয়া

4:01 pm , January 15, 2026

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ঢাকার গ্রিন রোড এলাকায় এই দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
সভাপতিত্ব করেন ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় ফোরামের সদস্যবৃন্দসহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শামীম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT