বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ৩টি ড্রেজারসহ আটক ৫ বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ৩টি ড্রেজারসহ আটক ৫ - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ৩টি ড্রেজারসহ আটক ৫

3:47 pm , January 6, 2026

এইচ. এম.এরশাদ, বোরহানউদ্দিন প্রতিবেদক ॥
বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৩টি লোড ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় ৫ জনকে আটক করা হয়।
রোববার রাতে উপজেলার বাগমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস।
আটককৃতরা হলেন- সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ছগির ঘোষের ছেলে মাকসুদ , ভেদুরিয়া ইউনিয়নের নুর ইসলামের ছেলে মো. মনির, চরফ্যাশনের দুলারহাট থাকার আহমেদপুর ইউনিয়নের মো. আলী ফরাজির ছেলে মো. আলমগীর, চরমোনাইয়ের আলাউদ্দিন বেপারীর ছেলে মো. হাসান বেপারী, বরগুনার খাকবুনিয়া ইউনিয়নের মো. ইছহাক ফরাজির ছেলে মো. মিরাজ।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালীন অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয় এবং তিনটি লোড ড্রেজার জব্দ করা হয়েছে। জব্দকৃত তিনটি ড্রেজার বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের সহকারী পরিচালকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এবিষয়ে বোরহানউদ্দিন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT