চরফ্যাসনে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার চরফ্যাসনে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার - ajkerparibartan.com
চরফ্যাসনে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

3:34 pm , January 6, 2026

চরফ্যাসন প্রতিবেদক ॥
চরফ্যাসনে হালিমাবাদ গ্রামে স্ত্রী কে নির্যাতন এর মামলায়  স্বামী মোস্তফা কামাল টিটুকে গ্রেফতার করেছে চরফ্যাসন থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে চরফ্যাসন থানা পুলিশ আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রাম সংলগ্ন একটি খামার থেকে অভিযুক্ত মোস্তফা কামাল টিটুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোস্তফা কামাল টিটু ওই গ্রামের নুরুজ্জামান মহাজনের ছেলে।
মামলার বিবরণে জানাগেছে, মামলার বাদিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে স্বামী টিটু। ভুক্তভোগী স্ত্রী জানান, একজন নারী হিসেবে বৈবাহিক সম্পর্ক নৈতিকভাবে না করে সে উল্টো পথে ব্যবহার করাসহ নানাবিধ যৌনাচার করে আসছে। আমি বাধা দিলে সে (স্বামী টিটু) সংসার না করার হুমকি দেয় এবং যদি সংসার করতে হয় তাহলে তার ইচ্ছেমতো সবকিছু করার পাশাপাশি নগদ ১০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন। পরবর্তীতে সংসার জীবন টিকিয়ে রাখতে তার কথা মেনে নিলেও গত ১১ নভেম্বর পূর্বের মতো অনৈতিক পথে যৌন সঙ্গম করতে চাইলে আমি বাধা দেই। এতে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে ও হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে  রক্তাক্ত জখম করে। বিষয়টি জানাজানির পরে আমার পরিবারকে ১০ লাখ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে। আমার শারীরিক অসুস্থ থাকায় স্বজনরা আমাকে উদ্ধার করে চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন,টিটু নামের ওয়ারেন্টভুক্ত আসামি কে গ্রেফতার করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT