3:33 pm , January 6, 2026
গৌরনদী প্রতিবেদক ॥
গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নবিন সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টায় গৌরনদী বাসষ্ট্যান্ডের জহুরুল ইসলাম জহির এর নিজ বাসভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়া একইদিনে গৌরনদী বন্দর শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার নৃপেন্দ্র নাথ মন্ডলের নেতৃত্বে ব্যাংক কর্মকর্তারা কার্যকরী কমিটির ৭ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য আনিসুর রহমান, আবু সাঈদ, শমীম মীর, সোলায়মান তুহিন, পলাশ তালুকদার, রুপা খানম, কে এম জুয়েল, মো: রাশেদ, মো: সোহেল প্রমুখ।
জহুরুল ইসলাম জহির তাঁর বক্তব্যে বলেন,“গৌরনদী প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম। এই প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়বদ্ধতার বিষয়। আপনাদের সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই আমরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে পারবো।”তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্ব, শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করলে গৌরনদী প্রেসক্লাব সাংবাদিক সমাজে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করবে। সকল সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”
