3:25 pm , January 3, 2026
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাবুগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।
উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আত্মানুসন্ধান কার্যক্রম, আলোচনা সভা, ঋণ বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার,সদস্য জামাল হোসেন পুতুল, মোঃ শাহিন হোসেন।
বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে তনিকা সরকারকে শ্রেষ্ঠ অফিসকর্মী, সায়েম খানকে শ্রেষ্ঠ ফিল্ডকর্মী এবং এইচ এম রাকিবুল হক পলাশকে শ্রেষ্ঠ অফিসকর্মী হিসেবে পুরষ্কৃত করা হয়।
এছাড়া সমাজসেবার অংশ হিসেবে ৭জন নারীকে স্ববলম্বী করতে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহজ শর্তে ঋণ প্রদান করা হয়।
