বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিকের ইন্তেকাল বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিকের ইন্তেকাল - ajkerparibartan.com
বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিকের ইন্তেকাল

4:19 pm , April 17, 2026

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত ১৬ এপ্রিল সন্ধ্যায় তার মৃত্যু হয়। মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল শুক্রবার বাদ জুমা সদর উপজেলার তোফায়েল আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় নগরীর টাউনহলের সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দীন, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT