4:51 pm , February 23, 2026
ভা-ারিয়া প্রতিবেদক ॥
ভা-ারিয়া উপজেলায় বহিষ্কৃত ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে, উজ্জল, তার ভাই চঞ্চল, ভাগিনা তালিব, রতনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, নারীদের উত্যক্ত করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হয়রানিসহ বিভিন্ন অসামাজিক কর্মকা-ে জড়িয়ে আছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা সদরের শহীদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নারী-পুরুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাব খাটিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করছে এবং সাধারণ মানুষকে নানা উপায়ে হয়রানি করছে। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল হাই মৃধা, শহিদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি মোল্লা, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: রনি সিকদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম শাহিরাজ, পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম মল্লিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভা-ারিয়া পৌর সেক্রেটারি হেমায়েত মোল্লা, আয়শা আক্তার, সাদিয়া আক্তার প্রমূখ।
এ বিষয়ে মাহফুজুল ইসলাম উজ্জল অভিযোগ অস্বীকার করে বলেন, তার প্রতিবেশী আব্দুল হাই মৃধার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। তিনি দাবি করেন, গত শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ হামলায় তার মা, তিনি নিজে এবং তার ছোট ভাই চঞ্চল গুরুতর আহত হন।
এবিষয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন-মাহফুজুল ইসলাম উজ্জল কে দল থেকে আগেই বহিস্কার করা হয়েছে। তার অপকর্মের দায়ভার দল নেবেনা।
