ঝালকাঠির নবগ্রামে রমজানের পবিত্রতা রক্ষার আহবানে র‌্যালি অনুষ্ঠিত ঝালকাঠির নবগ্রামে রমজানের পবিত্রতা রক্ষার আহবানে র‌্যালি অনুষ্ঠিত - ajkerparibartan.com
ঝালকাঠির নবগ্রামে রমজানের পবিত্রতা রক্ষার আহবানে র‌্যালি অনুষ্ঠিত

4:50 pm , February 23, 2026

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥
ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রামে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে র‌্যালী অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় নবগ্রাম দারুল ফালাহ্ নূরানী ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে নবগ্রাম বাজার সংলগ্ন মাদ্রাসার মূল ফটক থেকে নবগ্রাম বাজার হয়ে ব্রীজের পশ্চিম পাড়স্থ বাজার প্রদক্ষিণ করে। পরে নবগ্রাম ম্যাজিক ষ্ট্যান্ড প্রদক্ষিণ শেষে নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT