আগৈলঝাড়ায় ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতা টিপু ও জাসাস নেতা কবিরের মৃত্যুবার্ষিকী আজ আগৈলঝাড়ায় ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতা টিপু ও জাসাস নেতা কবিরের মৃত্যুবার্ষিকী আজ - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতা টিপু ও জাসাস নেতা কবিরের মৃত্যুবার্ষিকী আজ

4:58 pm , February 20, 2026

আগৈলঝাড়া  প্রতিবেদক ॥
বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের ক্রসফায়ারে নিহত উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাসাসের সদস্য কবির হোসেনের আজ ১১তম মৃত্যুবার্ষিকী।
নিহত জাসাসের সদস্য কবির হোসেনের ছেলে আশিকুর রহমান আসিফ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার বাবাকে হত্যার পরিকল্পনা করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্ররোচনায় পুলিশ ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমার বাবাকে ঢাকার নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে অমানবিক নির্যাতন করে। ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি রাত আড়াইটায় আগৈলঝাড়া উপজেলার বাইপাস ব্রিজের পশ্চিম পাশের রাস্তায় উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাসাসের সদস্য কবির হোসেনকে পুলিশ গুলি করে হত্যা করে। পরে বিষয়টি একযোগে ক্রসফায়ার নামে প্রচার করে আগৈলঝাড়া থানা পুলিশ। নিহত টিপু হাওলাদার ও কবির হোসেনের পরিবারের পক্ষ থেকে গতকাল শুক্রবার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এছাড়া এই হত্যাকান্ডের বিচারের দাবীতে আজ ২১ফেব্রুয়ারী উপজেলা পরিষদ হলরুমে শোকসভা অনুষ্ঠিত হবে। এই শোকসভার মাধ্যমে সকল বিনা বিচারে ক্রসফায়ারের নামে হত্যাকান্ডের বিচারের দাবী করা হবে। শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT