4:58 pm , February 20, 2026
হিজলা প্রতিবেদক ॥
হিজলায় পঞ্চম শ্রেণীর মাদ্রাসাছাত্রের লাশ খালপাড় থেকে উদ্ধার করা হয়েছে। উপজেলার গৌরবদী ইউনিয়নের চর বিশোর গ্রামের আনিছ রাঢ়ীর ছেলে আরিফ ( ১১) বৃহস্পতিবার রাত ৭ টার সময় এক প্রতিবেশীর বাড়ীতে যায়। অনেক রাত পর্যন্ত ঘরে না আসলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। পরে সকাল ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালে আরিফের লাশ খুঁজে পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিবেশী মোশাররফ ( ২৬) কে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন মোশাররফ হত্যার কথা স্বীকার করে বলেন-আমি আরিফ কে লাথি মারলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে লাশ নিয়ে খালে ফেলে দেই।
আরিফের লাশ উদ্ধার করে হিজলা থানা পুলিশ শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে । শিশু আরিফের মা জানান-গতকাল আমার ছেলে পাশের ঘরে যায়। রাত অনেক হয়ে গেলে বাসায় না আসায় তাদের নিকট জানতে চাইলে তারা উল্টাপাল্টা কথা বলে।
