হিজলায় শতাধিক বাড়িতে চুরির অভিযোগে নারী আটক, ব্যাংক-টাকা উদ্ধার হিজলায় শতাধিক বাড়িতে চুরির অভিযোগে নারী আটক, ব্যাংক-টাকা উদ্ধার - ajkerparibartan.com
হিজলায় শতাধিক বাড়িতে চুরির অভিযোগে নারী আটক, ব্যাংক-টাকা উদ্ধার

4:57 pm , February 20, 2026

মুলাদী প্রতিবেদক ॥
বরিশালের হিজলায় চুরি করার অভিযোগে এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চরপত্তনীভাঙা গ্রামের আনোয়ার হাওলাদারের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটন নারী ফাতেমা বেগম (৩০) ওই গ্রামের জামাল চৌকিদারের স্ত্রী। তার বিরুদ্ধে চরপত্তনীভাঙা ও পত্তনীভাঙা গ্রামের শতাধিক বাড়িতে চুরির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা ওই নারীর বিচারের দাবিতে এলাকায় মিছিল করেছেন। স্থানীয়দের অভিযোগ, ফাতেমা বেগমের স্বামী জামাল চৌকিদার এলাকায় একটি চায়ের দোকান চালায়। তারা তিলতলা ফাউন্ডেশন দিয়ে পাকা ভবন নির্মাণ করায় ভুক্তভোগী পরিবারগুলো ওই নারীর বিরুদ্ধে শতাধিক বাড়িতে চুরির অভিযোগ করছেন। এছাড়া আটক হওয়ার পরে ফাতেমা বেগম কয়েকটি বাড়িতে চুরি করার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন।
চরপত্তনীভাঙা গ্রামের আনোয়ার হাওলাদার জানান, শুক্রবার সকালে তার স্ত্রী ঘরে তালা দিয়ে পার্শ্ববর্তী খেসারী খেতে যান। বাড়িতে ফিরে ঘরের মধ্যে এক নারীর উপস্থিতি টের পেয়ে লোকজন ডেকে তাকে আটক করেন। ওই নারীর কাছে ৩টি প্লাস্টিক ব্যাংক ও বেশ কিছু টাকা পাওয়া গেছে। পরে জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের পরিচয় ও বিভিন্ন বাড়িতে চুরির বিষয়টি স্বীকার করেন।
চরপত্তনীভাঙা গ্রামের বেল্লাল সরদার জানান, এক সপ্তাহ আগে তার ঘর থেকে ৩ লাখ টাকা চুরি হয়েছে। এছাড়া গত ৬ মাসে পত্তনীভাঙা ও চরপত্তনীভাঙা গ্রামের আলাুদ্দীন সরদারের ২২ লাখ, রুমা বেগমের ৩ লাখ, সোনিয়া বেগমের সাড়ে ৩লাখ, আব্দুল লতিফের ৭০ হাজার, রহিমা বেগমের আড়াই লাখ, মুক্তা বেগমের ৩ লক্ষাধিক, জয়নাল হাওলাদারের ৩০ হাজার টাকাসহ শতাধিক বাড়িতে চুরি হয়েছে। আটক নারী ফাতেমা বেগম এসব বাড়ির টাকা চুরির কথা স্বীকার করেছেন।
এব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিলুর রহমান বলেন, চুরির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। স্থানীয়দের অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT