4:57 pm , February 20, 2026
মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥
শপথ গ্রহণের পরে নিজ জন্মভূমি মেহেন্দিগঞ্জে এসেছেন রেল, যোগাযোগ ও নৌপ্রতিমন্ত্রী বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মো: রাজিব আহসান। বৃহস্পতিবার রাতে পাতারহাট লঞ্চঘাট আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান। শুক্রবার নিজ বাসভবনে সকাল থেকে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পেশাজীবি, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচছা বিনময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু।
