প্রতিমন্ত্রী হয়ে প্রথম নিজ এলাকায় সোহেল মঞ্জুর প্রতিমন্ত্রী হয়ে প্রথম নিজ এলাকায় সোহেল মঞ্জুর - ajkerparibartan.com
প্রতিমন্ত্রী হয়ে প্রথম নিজ এলাকায় সোহেল মঞ্জুর

4:56 pm , February 20, 2026

পিরোজপুর প্রতিবেদক ॥
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মত সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে এলেন আহম্মদ সোহেল মঞ্জুর। দুইদিনের এই সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছলে জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাকে গার্ড অবঅনার দেওয়া হয়।
প্রতিমন্ত্রী জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন । পরে সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
এ সময় উপজেলা ও জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এসএম সাইদুল ইসলাম কিসমত, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সফরের দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারি) তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT