বরিশাল থেকে সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌঁড়ে শিরিন-নাসরিন-জেবা বরিশাল থেকে সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌঁড়ে শিরিন-নাসরিন-জেবা - ajkerparibartan.com
বরিশাল থেকে সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌঁড়ে শিরিন-নাসরিন-জেবা

4:53 pm , February 20, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপি সরকার গঠনের পর এবার আলোচনার কেন্দ্রে সংসদের সংরক্ষিত নারী আসন। ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই হবে বলে আভাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি জোটের ভাগে ৩৬-৩৭ টি আসন পড়তে পারে। এসব আসনে মনোনয়ন পেতে দৌঁড়ঝাঁপ শুরু করেছেন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ত্যাগী নেত্রীরা। তবে বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যেসব নারী রাজপথে ছিলেন তারাই এই সংরক্ষিত নারী আসনের দাবিদার এমনটি বলেছেন বিএনপি নেত্রীরা। এবার সংরক্ষিত আসনে বিএনপির যেসব নেত্রীরা স্থান পাবেন তাদের মধ্যে বেশীর ভাগই ঢাকার নেত্রী। অর্থ্যাৎ কেন্দ্রীয় মহিলা দল,ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রীরা রয়েছেন। ঢাকার বাইরে বরিশাল বিভাগের মধ্যে আলোচনার সর্ব প্রথমে রয়েছেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেবা আমিনা আল গাজী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। গত মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নেন। একই দিন বিকেলে নবগঠিত সরকারের ৫০ সদস্য বিশিষ্ট মন্ত্রি পরিষদের শপথ অনুষ্ঠিত হয়। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করেন। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন।
নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন প্রথমে তফসিল ঘোষণা করবে। পরে প্রত্যেক দল থেকে দলীয় মনোনয়ন প্রদান করা হবে। ঈদের আগেই এ নির্বাচন সম্পন্ন হবে বলে বিভিন্ন সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি ২১১ আসনে জয়ী হয়েছে। এ হিসেবে বিএনপি সংরক্ষিত আসন পাবে ৩৬টি। অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি। তারা নারী আসন পাবে ১২টি। এনসিপি ৬টির বিপরীতে ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টির বিপরীতে ১টি আসন পাবে বলে ইসি সূত্রে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT