4:42 pm , February 18, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের মাস বছর ঘুরে আবার এসেছে রমজান। নগরীতে রমজান মাসের অন্যতম আকর্ষন হিসাবে রুপ নেয় দোকানে দোকানে ইফতার সামগ্রীর পসরা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। উপরন্ত গত বছরের চেয়ে বাড়তি বাহারী রকমের ইফতার সামগ্রী নিয়ে নগরীতে বসছে ইফতার বাজার। ইতিমধ্যে নগরীর নামিদামী ব্র্যান্ডগুলো তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে এবার প্রথম বারের মতো নগরীর বরিশাল ক্লাব লিমিটেডের উদ্যোগে অনেকগুলো আইটেমের ইফতার সামগ্রী তৈরি ও বিক্রির জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। বরিশালের প্রসিদ্ধ বেশ কয়েকজন বাবুর্চি এই ইফতার তৈরির জন্য ক্লাবের পক্ষ থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর বাইরে নগরীর ছোট ছোট হোটেল রেস্তোরা গুলোও সাধ্যমতো ইফতার বিক্রির কার্যক্রম শুরু করেছে। পহেলা রমজান থেকেই রোজাদারদের কাছে হাজির হবে বাহারী ও রুচিশীল সব ইফতারি আইটেম নিয়ে। বরাবরের মত এবারও হটপ্লেট,নাজেমস, বরিশাল ক্লাব, রাস্টিক বরিশাল, হান্ডি কড়াই ইফতারীতে আকর্ষনীয় সব আইটেম রেখেছে। এদের সাথে পাল্লা দিতে বাহারী আইটেম নিয়ে থাকছে বরিশাল ক্লাবের স্পেশাল ইফতার বাজার ও রাস্টিক ইফতার বাজার। এছাড়া নগরীর অন্যান্য ইফতারের দোকানগুলো তো রয়েছেই।
