3:44 pm , February 17, 2026
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাবুগঞ্জ উপজেলায় তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা আরও কার্যকর ও সহজতর করার লক্ষ্যে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। হেলেন কেলার ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাবুগঞ্জের পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার রাঢ়ী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আহসান খান হিমু, রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুমন সিকদার। এছাড়া প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হাসান, এগ্রিকালচার ফুড প্রকল্প অফিসার মো. মাহবুল আলম, রহমতপুর ও কেদারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
