পবিত্র রমজান উপলক্ষ্যে বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু পবিত্র রমজান উপলক্ষ্যে বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু - ajkerparibartan.com
পবিত্র রমজান উপলক্ষ্যে বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু

3:43 pm , February 17, 2026

বিশেষ প্রতিবেদক ॥
রমজান শুরুর আগেই রাষ্ট্রীয় বানিজ্য সংস্থা-টিসিবি বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলজুড়ে প্রতিদিন ৪০টি ট্রাকে ২০ হাজার মানুষের জন্য  ভোজ্যতেল, চিনি,  মুসুর ডাল, ছোলা বুট ছাড়াও খেজুর বিক্রী কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার দুপর থেকে প্রশাসনের তত্ত্বাবধানে নগরীর ৩০টি ওয়ার্ডে ১৫টি ট্রাকে এবং অন্যান্য জেলাগুলোতে ৫টি করে ২৫টি ট্রাক এসব পণ্য বিক্রী কার্যক্রম শুরু করে। ঈদের আগে পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর বাইরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আরো প্রায় সাড়ে ৪ লাখ পরিবার এসব পণ্য ছাড়াও প্রতিমাসে ৩০টাকা কেজি দরে ৫ কেজি করে চালও পাচ্ছেন।
পবিত্র রমজান উপলক্ষ্যে গত বছরের মত এবারো সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে অত্যাবশ্যকীয় পণ্য বিক্রী কার্যক্রম শুরু হলো। মহানগরীর ৩০টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে শুক্রবার বাদে সপ্তাহের ৬দিন ট্রাক থেকে পণ্য বিক্রী কার্যক্রম চলবে। তবে ফ্যামিলি কার্ডের তুলনায় ট্রাকসেল এ প্রতিটি পণ্যের দাম কেজি প্রতি ১০ টাকা বেশী দিতে হবে বলে জানা গেছে। এর পরেও এসব পণ্যেও দাম খোলা বাজারের চেয়ে অন্তত ৩৫ ভাগ কম রয়েছে।
মঙ্গলবার প্রথমদিনে অনেক বিলম্বে টিসিবির ট্রাকগুলো রাস্তায় নামলেও ক্রেতাদের ব্যাপক ভীড় ছিলো।
বরিশালের বাইরে অন্যান্য জেলায়ও ৫টি করে ট্রাক জেলা প্রশাসনের কাছে দেয়ার পরে তাদের সুবিধা মাফিক স্থান থেকে টিসিবির পণ্য বিক্রী শুরু করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT