শ্রমিকনেতা কামালের পিতার দাফন সম্পন্ন শ্রমিকনেতা কামালের পিতার দাফন সম্পন্ন - ajkerparibartan.com
শ্রমিকনেতা কামালের পিতার দাফন সম্পন্ন

3:42 pm , February 17, 2026

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি ও সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান কামালের পিতা আব্দুল করিম মৃধা ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরীর চাঁদমারী নিজ বাসভবনে অসুস্থ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১’শ বছর। তিনি কিছুদিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
মঙ্গলবার জোহরের নামাজের পর ১০নং ওয়ার্ড কেডিসি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দীন মুহাম্মদ বাবর, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি কাজী মিরাজ মাহমুদ, দৈনিক বর্তমান এর ব্যুরো চীফ মো. মামুন-অর-রশিদ, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস, বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি হাফেজ হাসান আতিক সহ আরো অনেকে। বাকেরগঞ্জের গোবিন্দপুরে আছরবাদ দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT