নলছিটি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন নলছিটি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন - ajkerparibartan.com
নলছিটি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন

3:37 pm , December 30, 2025

নলছিটি প্রতিবেদক ॥
নলছিটি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন উজ্জ্বল দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাধব চন্দ্র, রাজীব মালোকে সদস্য সচিব করা হয়েছে।
ঝালকাঠি জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কনিকা ঘোষ ও সদস্য সচিব শন্তু পাল কমিটি অনুমোদন করেছেন। উজ্জ্বল দাস বিগত সময়ে ছাত্রদল ও পরবর্তীতে যুবদলের  কর্মী ছিলেন।
সদস্য সচিব  রাজীব মালো পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল এ কমিটিকে সাধুবাদ জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT