3:34 pm , December 2, 2025
ভা-ারিয়া প্রতিবেদক ॥ তিনদফা দাবি আদায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কারণে ভা-ারিয়ায় প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। থেমে গেছে চলমান বার্ষিক পরীক্ষাও। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। মঙ্গলবার ৬৭নং নিজ ভা-ারিয়ায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায় অভিভাবকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মধ্যস্থতায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষকরা পরীক্ষায় না যাওয়ায় বাধ্য হয়ে প্রধান শিক্ষক, পিটিএ, এসএমসি কমিটির সদস্য, অভিভাবক এবং স্থানীয় যুবকদের সহয়তায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিজ ভা-ারিয়ায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, সাধারণ শিক্ষকরা ধর্মঘটে থাকায় বিদ্যালয়ের পিটিএ, এসএমসি কমিটির সদস্য, অভিভাবক এবং যুবকদের নিয়ে আমরা পরীক্ষা গ্রহণ করি।
অভিভাবক নাসিম কাজী ও সোহাগ সরদার বলেন, সহকারী শিক্ষকরা প্রাথমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাকে দাবি পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কোমলমতি শিক্ষার্থী যারা পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছে, পড়াশোনা করেছে তাঁদের পরীক্ষার তারিখ পরিবর্তন বা বাতিল হলে, শিক্ষার্থীর মূল্যায়ন, আত্মবিশ্বাস এবং পরবর্তী পড়াশোনার জন্য প্রস্তুতি সবই বিঘিœত হয়।
ভা-ারিয়ায় সহকারী শিক্ষক সমিতির সাবেক সাভাপতি সাইদুল ইসলাম সুমন বলেন, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি এই তিনদফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বদিউজ্জামান বলেন, আমরা চেষ্টা করেছি সকল বিদ্যালয়ে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। আমাদের চেষ্টা সফল হয়েছে। উপজেলার সকল বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
