তিন দাবিতে ববি শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ তিন দাবিতে ববি শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ - ajkerparibartan.com
তিন দাবিতে ববি শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

3:53 pm , August 27, 2025

পরিবর্তন ডেস্ক ॥ অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেল ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। নানা ধরনের স্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক।বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভুমিকা সরকার বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। এসব শিক্ষার্থীদের মধ্যে মাত্র ২ হাজার শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা থাকলেও বাকি ৮ হাজার শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা নেই। তাছাড়া ক্যাম্পাসের পরিধি বাড়ানো ও পরিবহন সংকট দীর্ঘদিনের।’অপর শিক্ষার্থী রিপন বলেন, ‘এসব দাবিতে দীর্ঘ দিন ধরে তারা অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের লিখিত আশ্বাস তারা পায়নি। যার কারণে এবার মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে তারা।’ অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ ও যানবাহন সংকট নিরাসনের দাবিগুলো মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে লিখিত আকারে প্রকাশ করতে হবে বলে দাবি করেছে শিক্ষার্থীরা। এ দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।অন্যদিকে, সড়ক অবরোধের কারণে মহাসড়কে দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT