শুধু আইন প্রয়োগ করে মাদক বন্ধ করা সম্ভব না শুধু আইন প্রয়োগ করে মাদক বন্ধ করা সম্ভব না - ajkerparibartan.com
শুধু আইন প্রয়োগ করে মাদক বন্ধ করা সম্ভব না

3:53 pm , July 19, 2025

মাদক নির্মূলে দি নিউ লাইফ ও জাগো নারীর আয়োজনে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥ শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থার প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয়, এর জন্য পরিবার, সমাজ এবং চিকিৎসা ব্যবস্থা একসঙ্গে কাজ করতে হবে। বরিশালে মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসার প্রয়োজনীয়তা ও আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে মাদকাসক্তির ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক প্রভাব এবং পুনর্বাসন প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনায় এ সব কথা বলেন বক্তারা।
শনিবার বেলা ১১টায় নগরীর পুলিশ লাইন্স রোডে একটি রেস্টুরেন্টে দি নিউ লাইফ মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র এবং জাগো নারীর আয়োজনে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা । সভায় শিক্ষক, আইনজীবী, সমাজকর্মী, সাংবাদিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৈঠকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড বলেন, মাদক নিরাময়ের ক্ষেত্রে সবার আগে নিজ পরিবারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পিতা-মাতার সন্তানকে সময় দিতে হবে। মাদকাসক্তদের সঠিক পথে ফিরিয়ে আনতে দক্ষিণাঞ্চলে মাদক নিরাময়ে নিউ লাইফের পদক্ষেপ প্রশংসনীয় বলে জানান তিনি । এ সময় তিনি আরো বলেন, শুধু কড়াকড়ি করে এটা নির্মূল করা সম্ভব না। পাশাপাশি সন্তানকে খেলা ধুলাতে উৎসাহিত করার পরামর্শ দেন এ কর্মকর্তা।
দি নিউ লাইফের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা জুয়েলের সঞ্চালনায় বৈঠকে মতবিনিময় করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক তানভীর হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক অরুপ তালুকদার, নাট্যকার সৈয়দ দুলাল, সিনিয়র সাংবাদিক এম এম আমজাদ হোসেন, মুরাদ আহমেদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ সাংবাদিক আকতার ফারুক শাহিন, সাইফুর রহমান মিরন, এম জসীম উদ্দীন, ফিরদাউস সোহাগ, জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সাংবাদিক কাওসার হোসেন, অপূর্ব অপু, জেলা লিগ্যাল এইডের অ্যাডভোকেট সুফিয়া আকতার, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল প্রমুখ।
বৈঠকে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় মাদকাসক্ত ব্যক্তিরা ভালো হচ্ছেন, অনেকে মাদক ছেড়ে সমাজের মূলধারায় যুক্ত হচ্ছেন। যদিও এটি নির্ভর করে একটি ভালো মানের উন্নত পরিবেশের মাদক নিরাময় কেন্দ্রের ওপর। যেখানে শুধু মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসাই দেয়া হবে না, তাকে নিয়মিত কাউন্সেলিং করতে হবে, খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক ভালো কাজে যুক্ত করা যাবে। বরিশালে দি নিউ লাইফসহ দু/একটি প্রতিষ্ঠা ভালো মানের সেবা দিচ্ছে, ফলে তাদের কাছে চিকিৎসা নিতে এসে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। মনে রাখতে হবে মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসা নিয়ে শুধু ভালো হয়ে ঘরে ফিরে গেলেই কাজ শেষ নয়। তার প্রতি পরিবারের ও সমাজের সবার ভালো মনোভাবে থাকতে হবে, কোন ধরনের কটুক্তি করা যাবে না, যাতে সে সবার সাথে স্বাভাবিকভাবে মিশতে পারে।
বক্তারা বলেন, তবে সকল অভিভাবকদের উচিত সন্তানদের প্রতি খেয়াল রাখা, তাদের যথেষ্ট সময় দেয়া। যাতে তারা কোন ধরনের অপচিন্তা থেকে মাদকের সাথে জড়িয়ে না পরতে পারে।
সাংবাদিক গোপাল সরকারের সার্বিক তত্ত্বাবধায়নে বৈঠকে আরো উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি কাজী মামুন, মাহামুদ চৌধুরী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাংবাদিক সালেহ টিটু, জিয়া শাহীন, জিয়াউদ্দিন বাবু, গিয়াস উদ্দিন সুমন, কাওসার হোসন রানা, সুমন চৌধুরী, সাঈদ মেমন, শাহীন হাফিজ, এম মোফাজ্জেল, শাহীন হাসান, খান রফিক, নিকুঞ্জ বালা পলাশ, খোকন আহমেদ হীরা, বিপ্লব রায়, সুখেন্দু এদবর, অলোক সাহা, খান রুবেল, শাওন খান, পারভেজ রাসেল, সৈয়দ মেহেদি হাসান, মুশফিক সৌরভ, সাঈদ পান্থ, হাসিবুল ইসলাম, মুজিব ফয়সাল, তন্ময় তপু, মিথুন সাহা, আরিফুল ইসলাম, মনিরুজ্জামান খান, জিয়াউল করিম মিনার, জ্বে খান স্বপন, সুমাইয়া জিসান, অনিকেত মাসুদ,আরিফ হোসেন, শাকিল মাহমুদ, উন্নয়ন সংগঠক আসমানি পারভীন, রেহেনা ইয়াসমিন, হাসিনা বেগম নীলা, ইরা মনি, খোরশেদ আলম, মিতা সরকার, ময়ূরী আক্তার টুম্পা, জাগো নারীর যুগ্ম সম্পাদক মেরী জনসন, কামাল উদ্দিন, সাংবাদিক মাসুদ রানা, খন্দকার রাকিব, সৈয়দ বাবু, ফাহিম ফিরোজ, তরিকুল ইসলাম, শুভ হাওলাদার, এইচ এম সোহেল, প্রিন্স তালুকদার, সাব্বির হোসেন, এম আর শুভ, ইমরান হোসেন প্রমুখ।
দি নিউ লাইফের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল বলেন, বর্তমানে দেশজুড়ে মাদকাসক্তির অবৈধ বিস্তার নিয়ে গণমাধ্যম ব্যাপক সোচ্চার ভূমিকা পালন করে আসছে। বর্তমানে মাদক এর প্রকোপ দেশের অন্যতম সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত হলেও মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। সাম্প্রতিক সময়ে পারিবারিক কলহ, বিবাহ বিচ্ছেদ, খুন, ধর্ষণসহ গুরতর অপরাধগুলো মাদকাসক্তির কারণে সংগঠিত হচ্ছে।
বিগত ০৬ বছরে সরকার অনুমোদিত দি নিউ লাইফ কেন্দ্রের মাধ্যমে প্রায় ১৩০০ জন পুরুষ এবং ১৫০ জন নারী মাদকাসক্ত ও মানসিক অসুস্থ ব্যক্তিকে সুস্থ্য করে তুলেছেন। বর্তমানে কেন্দ্রটিতে নারী ও পুরুষ মিলে ১৫০ জন মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় সুস্থতার পথে রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT