4:13 pm , July 18, 2025
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জের দুধলমৌ এলাকায় বৃদ্ধ হাজী সত্তার হাওলাদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আজিম হাওলাদার (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৫ জুলাই মঙ্গলবার বৃদ্ধ হাজী সত্তার হাওলাদারকে দিনে দুপুরে নিজ ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
পরদিন ১৬ জুলাই এই ঘটনায় নিহতের ছেলে রাকিবুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, হাজী সত্তার হাওলাদার হত্যাকা-ের ঘটনায় গ্রেফতারকৃত সন্দেহভাজন আসামী আজিম হাওলাদারকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যাকা-ের সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার করা হবে।
