4:33 pm , February 19, 2025
নলছিটি প্রতিবেদক ॥ নলছিটির শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ইমনের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ এনেছেন। গত মঙ্গলবার এ ঘটনায় এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, শিক্ষক জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করছেন। তিনি ছাত্র-ছাত্রীদের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন।
ছাত্রীদের হাত ধরে টানেন। কোমরের মাপ নেন এবং পিঠে হাত দেয়।
অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন এসএসসি ১২ পরীক্ষার্থী।
২০১৮ সালে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। এ বিষয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম ইমন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নান্নু মিয়া বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
