জমি বিরোধের জেরে নগরীতে যুবককে মারধর ॥ থানায় অভিযোগ জমি বিরোধের জেরে নগরীতে যুবককে মারধর ॥ থানায় অভিযোগ - ajkerparibartan.com
জমি বিরোধের জেরে নগরীতে যুবককে মারধর ॥ থানায় অভিযোগ

4:21 pm , November 25, 2024

নিজস্ব প্রতিবেদক ॥   জমিজমা বিরোধের জের ধরে নগরীতে একজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আগত ওই ব্যক্তির নাম নরেন্দ্র চন্দ্র গাইন। তিনি নগরীর ২৬ নং ওয়ার্ডের টিয়াখালী এলাকার বাসিন্দা। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মারধরের শিকার নরেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা দীপক গাইন, পরীক্ষিত গাইনদের সাথে জমিজমা নিয়ে নরেন গাইনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকার শালিস বৈঠক হয়েছে। কিন্তু দীপক গাইন ও পরীক্ষিত গাইন কোন কিছুর তোয়াক্কা করেন না। গত ২৪ নভেম্বর সকালে টিয়াখালী এলাকার জব্বারের চায়ের দোকানে বসে চা পান করার সময় উল্লেখিত ব্যক্তিরাসহ আরো কয়েকজন মিলে নরেনের উপর অতর্কিত হামলা চালায়। কোন কিছু বুঝে উঠার আগেই তাকে বেধরক মারধর করে অভিযুক্তরা। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT